ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

Earthquake
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।--সংগৃহীত ছবি

আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় রাত  ১০টা ২৭ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব গবেষণা ও জরিপ সংস্থা ইউএসজিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।

ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংসথা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দির এবং আশপাশের এলাকায় অনুভূত হয়েছে কম্পন।

ভূমিকম্পের কারণে আফগানিস্তান কিংবা পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে— এমন কোনো তথ্য এখনও তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ভৌগলিকভাবে উচ্চমাত্রার সিসমিক জোনের ওপর অবস্থানের কারনে প্রায়েই ভূমিকম্প হয় দেশটিতে।

এর আগে গত ২৭ জুন ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। সেই ভূমিকম্পেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ-দেয়াল ধসে নিহত হয়েছিলে ৭ জন এবং আহত হয়েছিলেন ১৫০ জন।

সূত্র : এনডিটিভি, আনাদোলু এজেন্সি