স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৪ ফেব্রুয়ারি

Jobs at Square Group
অনলাইন ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৩৪ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৩৪ পূর্বাহ্ন
স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৪ ফেব্রুয়ারি
স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পেস্ট কন্ট্রোল বিভাগ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এজিস সার্ভিসেস লিমিটেড

পদের নাম: ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: পেস্ট কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/ কৃষিতে বিএসসি

অন্যান্য যোগ্যতা: কর্মী ব্যবস্থাপনা এবং ভালো নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪