ছাত্রকে গোসলের নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা, দুই বছরের কারাদণ্ড

Teacher used to send nude photos of herself in the shower to her student
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ১২:৫২ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
ছাত্রকে গোসলের নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা, দুই বছরের কারাদণ্ড
--সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সাবেক বিকল্প (সাবস্টিটিউট) শিক্ষক ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠাতেন। এই অভিযোগে তিনি দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

অভিযুক্ত ক্যাসিডি কার্টার সাউথ ডিয়ারবর্ন স্কুল করপোরেশনে বিকল্প শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে ওই শিক্ষার্থীর সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ গড়ে তোলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাঝারি মাত্রার শারীরিক আঘাত (ব্যাটারি) সংক্রান্ত একটি অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এর আগে হেফাজতে কাটানো দুই দিন তার সাজা থেকে সমন্বয় করা হবে।

প্রথমে তার বিরুদ্ধে শিশুকে যৌন উদ্দেশ্যে প্রলুব্ধ করার (চাইল্ড সলিসিটেশন) অভিযোগ আনা হয়েছিল। তবে ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স জানান, ভুক্তভোগী ওই এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং মামলায় আর জড়িত থাকতে না চাওয়ায় অভিযোগ পরিবর্তন করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ২১ বছর বয়সী কার্টারের সঙ্গে স্ন্যাপচ্যাটে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রায় প্রতিবার গোসলের সময় নিজের নগ্ন ছবি শিক্ষার্থীকে পাঠাতেন।

নথিতে আরও বলা হয়, এসব ছবি বেশিরভাগ সময় গভীর রাতে পাঠানো হতো। এছাড়া কার্টার শিক্ষার্থীকে তিনি তার প্রেমে পড়েছেন বলেও জানিয়েছিলেন।

একই বছরের ডিসেম্বরে ওই শিক্ষার্থী বিষয়টি স্কুলের রিসোর্স কর্মকর্তাকে জানায়। পরে ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করা হয়।

তদন্তে শিক্ষার্থীর মোবাইল ফোন থেকে কার্টারের একাধিক নগ্ন ছবি এবং তাদের মধ্যে আদান-প্রদান হওয়া বিভিন্ন বার্তা উদ্ধার করেন তদন্তকারীরা।

সূত্র: ফক্স নিউজ, দ্য সান