শিশুকে ধর্ষণের মায়ের অভিযোগে বাবাকে আটক
বাবার বিরুদ্ধে নিজ কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ এনে মায়ের করা অভিযোগের পর শুক্রবার (১০ জুলাই) রাতে বাবাকে আটক কোরছেন পুলিশ।অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল লতিফ, তার বাড়ি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর সাতপুকুরিয়া গ্রামে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে শিশুটির মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শিশুটি বেশির ভাগ সময় গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় নানির বাড়িতে বসবাস করলেও মাঝেমধ্যে বাবার বাড়িতে যেতেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার শিশুটি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সাতপুকুরিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। সেদিন রাতে ঘরে একা থাকার সুযোগে তার বাবা তাকে ধর্ষণ করেন।পরদিন সকালে নানির বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি তার মাকে জানালে শুক্রবার রাতেই শিশুটির মা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে স্থানীয়রা বোলছেন,ডিভোর্স মহিলা তার পূর্বের স্বামিকে বিপদে ফেলতে নিজ মেয়েকে বলির পাঠা বানিয়ে ধর্ষন মামলা দিয়ে হয়রানি কোরতে পারে।সৎমেয়েকে ধর্ষনের নজির থাকলেও, পৃথিবর কোন বাবা নিজ মেয়েকে ধর্ষন কোরতে পারেন।
বিষয়টি সুষ্ঠ ও নিরেপক্ষ তদন্ত করা দরকার বলে জানান স্থানীরা।