ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

Delhi summons Iranian ambassador
অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন
ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির
--সংগৃহীত ছবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছে আরো ১০ জন।

এ ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতি মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) দিনগত রাতে ওমান উপকূলের কাছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ‘আল বাহিয়াহ’ ও ‘মোমবাসা’ নামের দুটি তেলবাহী ট্যাংকার। এ সময় সেগুলোতে মোট ৪৬ জন ক্রু সদস্য ছিলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে বলেন, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, মোমবাসা জাহাজে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে ৯ জন আহত হয়েছে, যার মধ্যে দুজনের আঘাত গুরুতর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলার বিরুদ্ধে ‘কঠোর প্রতিবাদ’ জানাতে তারা ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে।

নিন্দা জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা নাবিকদের লক্ষ্য করে পরিচালিত এসব হামলা এবং হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই।’