শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

Md. Mozaffar Hossain
নিজস্ব প্রতিনিধি :- ১৬ জুলাই ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিনিধি :- ১৬ জুলাই ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
--সংগৃহীত ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

এছাড়া আটকের স্থান, অভিযান পরিচালনার প্রেক্ষাপট এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি