টিম বাসে মদ্যপান করে বরখাস্ত নারী দলের কোচ বিদ্যুৎ

Coach Vidyut Jaiseema
অনলাইন ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৯ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৯ অপরাহ্ন
টিম বাসে মদ্যপান করে বরখাস্ত নারী দলের কোচ বিদ্যুৎ
ভারতের হায়দ্রাবাদ নারী ক্রিকেট দলের কোচ বিদ্যুৎ জয়সীমা বরখাস্ত হয়েছেন

ভারতের হায়দ্রাবাদ নারী ক্রিকেট দলের কোচ বিদ্যুৎ জয়সীমা বরখাস্ত হয়েছেন। জানা গেছে টিম বাসে মদ্যপান করায় এ শাস্তি পেতে হলো তাঁকে। আগেও একাধিক অভিযোগ জড়িত ছিলেন তিনি। কিন্তু নিজেকে সংশোধন না করায় শেষ রক্ষা পেলেন না হায়দ্রাবাদের এই কোচ।

অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত হয়েছেন কোচ বিদ্যুৎ জয়সীমা। হায়দ্রাবাদের ক্রিকেট অঙ্গনে তার মদ্যপানের ভিডিওটি ভাইরাল হয়েছে। যা দেখে তাকে রাজ্যের নারী ক্রিকেট দলের প্রধান কোচ বহিষ্কার করেছে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা।

হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগন মোহন রাও একটি চিঠিতে জয়সীমাকে বরখাস্ত করেন। চিঠিতে রাজ্যের বোর্ড প্রধান লিখেছেন, ‘টিম বাসে মদ্যপানের ঘটনাটি অত্যন্ত গুরুতর। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্তের রিপোর্ট পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটসংক্রান্ত কাজ থেকে বিরত থাকবেন আপনি (জয়সীমা)।

হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার কর্মকর্তা ভাঙ্কা প্রতাপ জানিয়েছেন, জয়সীমার বিরুদ্ধে ২০ জন নারী ক্রিকেটার এর আগেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু আমাদের পরামর্শ গ্রহণ না করে তাকেই নিয়োগ করা হয়। তবে এ ঘটনার পর কোনোভাবে তাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।


অচ / বি