বাসে ফেনসিডিল পাচার, ১১২ বোতলসহ গ্রেপ্তার ১

1 arrested with 112 bottles
রাজশাহী প্রতিনিধি:- ০৩ আগস্ট ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন আইন-আদালত
রাজশাহী প্রতিনিধি:- ০৩ আগস্ট ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন
বাসে ফেনসিডিল পাচার, ১১২ বোতলসহ গ্রেপ্তার ১
রাজশাহীর কাশিয়াডাঙ্গায় দূরপাল্লার বাসে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

রাজশাহীর কাশিয়াডাঙ্গায় দূরপাল্লার বাসে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। তার কাছ থেকে ১১২ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। 


সোমবার (৩ আগস্ট)দিবাগত রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে র‍্যাব এই তল্লাাশীভিযান অভিযান করে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া মাদক কারকারির নাম মো. শহিদুল ইসলাম (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।


র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল কড়াইতলা মোড়ে অবস্থান নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘জমজম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করেন আভিযানিক দলের সদস্যরা।


বাসে সাধারণ যাত্রীর বেশে বসেছিলেন অভিযুক্ত শহিদুল ইসলাম। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৫ বোতল এস্কাফ ও ৫৭ বোতল ফেয়ারডিল রয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ আসছিলেন। এই ঘটনায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।