আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

International Indigenous Peoples Day
ছোটন সরদার ০৯ আগস্ট ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৯ আগস্ট ২০২৬ ০২:৪৬ অপরাহ্ন
আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ।

আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । সৃষ্টিকর্তা সর্বশক্তিমান' এবং আদিবাসী ধর্মীদের সংগ্রাম: জীবন ও সংস্কৃতি সুরক্ষায়  অবদান—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে  রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।


রোববার ৯ আগস্ট জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুন লাইট গার্ডেনে এসে শেষ হয়।


এরপর  আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, প্রশাসক, জেলা পরিষদ, রাজশাহী।বিশেষ অতিথী ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের বোর্ড মেম্বার মোঃ সাইফুল ইসলাম হিরক আয়োজক সংগঠনের কেন্দ্রীয়  সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস,সহ-সভাপতি রাজকুমার শাও, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার,মাহফুজুল হাসনাইন হিকোল,যুবদল রাজশাহী মহানগর সাবেক সভাপতি ও সদস্য সচিব  রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি,রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন,দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্টা চিত্তরন্জন সরদার,নওগাঁ জেলা সাধারণ সম্পাদক দিপঙ্কর লাকড়া,আদিবাসী যুব পরিষদের সভাপতি যাদু কুমার দাস প্রমুখ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, আহ্বায়ক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমিটি।সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি।  সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। 


আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, ভাষা, ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় সংরক্ষণে সরকার, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আলোচনা সভা শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নৃত্য, গান ও ঐতিহ্যবাহী পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচির সাফল্যমন্ডিত হয়।