সাগর-খোকনের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের লড়াই
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ০৬ ও ০৭ মার্চ ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুই দলের সমর্থিত প্যানেল হচ্ছে
আওয়ামী লীগের নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) মনোনীত প্যানেল। অন্যটি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল হিসেবে পরিচিত)।
সাদা প্যানেলের প্রার্থীরা যারা
সভাপতি পদে আইনজীবী আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে হুমায়ুন কবির ও ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
সাতটি সদস্য পদে প্রার্থীরা হলেন- সৌমিত্র সরদার, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনী।
নীল প্যানেলের প্রার্থীরা যারা
সভাপতি পদে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মনোনয়ন পেয়েছেন। সহ-সভাপতি পদে মো. হুমায়ুন কবির মঞ্জু, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম,সহ-সম্পাদক পদে, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও মো. আব্দুল করিম।
সদস্য পদের প্রার্থীরা হলেন - ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ও মো, ইব্রাহিম খলিল।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টায় মনোনয়ন পত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কট/বি