অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

Meta closes 756,000 Facebook and Instagram accounts
অনলাইন ডেস্ক ১৩ আগস্ট ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৩ আগস্ট ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল মেটা
--সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাত মাসে মোট মোট ৭ লাখ ৫৬ হাজার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ বা ডিঅ্যাক্টিভ করেছে জনপ্রিয় এ দুই সামাজিক যোগাযোগমাধ্যমের মালিক কোম্পানি মেটা। আজ বুধবার কোম্পনি থেকে দেওয়া দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।


বন্ধ হওয়া ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে ৪ লাখ ৬২ হাজার এবং ফেসবুকের অ্যাকাউন্ট আছে ২ লাখ ৯৪ হাজার।


গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ বিষয়ক আইন পাস হয়। সেই আইনকে সম্মান জানিয়ে ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয় বলে উল্লেখ করা হয়েছে মেটার বিবৃতিতে। এসব অ্যাকাউন্ট পরিচালনাকারীদের সবারই বয়স ১৬ বছরের নিচে।


এই ৭ লাখ ৫৪ হাজার অ্যাকাউন্টের বেশিরভাগই বন্ধ করা হয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারি— এই এক মাসে। এই এক মাসে ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।


মঙ্গলবারের বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানিটি বলেছে যে, বাণিজ্যিক কারণে কোম্পানি অস্ট্রেলিয়ার এ আইনটির বিরোধী হলেও যে কোনো দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।


উল্লেখ্য,গত মার্চে অস্ট্রেলিয়ার সরকার এবং একাধিক বেসরকারি সংস্থার জরিপে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী প্রতি ১০ জন কিশোর-কিশোরীর ৮ জনই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছে।


সমীক্ষার ফলাফল প্রকাশের পর আইন না মানার অভিযোগে মেটাসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছিল অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা, তার মধ্যেই অ্যাকাউন্ট বন্ধের এই হিসাব প্রকাশ করল মেটা।


অস্ট্রেলিয়ায় সক্রিয় অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের মালিক কোম্পানি  এখন পর্যন্ত এমন কোনো হিসাব প্রকাশ করেনি।


সূত্র : রয়টার্স