মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন॥ নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Fire in Jhilpar Basti in Mirpur
অনলাইন ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫০ পূর্বাহ্ন
মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন॥ নিয়ন্ত্রণে ৮ ইউনিট
মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিবিএন/১৯ ফেব্রুয়ারি/এসডি