‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

The director gave two pieces of good news about 'Panchayat'
অনলাইন ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
--সংগৃহীত ছবি

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। দীপক কুমার মিশ্রর এই সিরিজ ইতোমধ্যে চারটি সিজন পার করেছে। প্রতিটি সিজনই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এই সিরিজের সচিব, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস কিংবা বিকাশ চরিত্রগুলোও হয়ে উঠেছে দর্শকের পছন্দের পাত্র।

এবার এই সিরিজ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা দীপক। জানালেন, ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনা চলছে এখন। যদিও মুক্তির দিনতারিখ চূড়ান্ত হয়নি, তবে অক্টোবর কিংবা নভেম্বরেই সিরিজটি মুক্তি পাবে। আপাতত সেই লক্ষ্যেই কাজ করছে টিম।

আর দ্বিতীয় সুখবরটি হলো, এখানেই শেষ হচ্ছে না ‘পঞ্চায়েত’। এক সাক্ষাৎকারে দীপকের কাছে জানতে চাওয়া হয়, পঞ্চম সিজনেই কি শেষ হচ্ছে ফুলেরা গ্রামের গল্প? জবাবে তিনি বলেন, ‘না। এরকম কিছু আমরা এখনো ভাবিনি।’ অর্থাৎ, তাদের চিন্তা-ভাবনায় আরও সিজনের পরিকল্পনা রয়েছে।

দীপক জানান, পঞ্চম সিজনে সবগুলো চরিত্রের জীবনেই পরিবর্তন দেখা যাবে। নির্বাচনের পর ফুলেরা গ্রামের মানুষের জীবন কেমন, হেরে যাওয়া প্রধানজির জীবন কোন দিকে এগোবে, সেসব থাকবে গল্পে। আর সচিবের গল্পটাও এবার অনেকদূর এগোবে বলে জানান নির্মাতা।

উল্লেখ্য, এই সিরিজের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা, দুর্গেশ কুমার প্রমুখ। সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।