বিএনপি এখনও নালিশ করতে মার্কিন দূতাবাসে যায় : কাদের

Obaidul Quader
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫৫ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫৫ পূর্বাহ্ন
বিএনপি এখনও নালিশ করতে মার্কিন দূতাবাসে যায় : কাদের
বিএনপি এখনও নালিশ করতে মার্কিন দূতাবাসে যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের রাজনীতির মূল ইস্যু হচ্ছে সব অপরাধের অপরাধী সরকার।

বিএনপি এখনও নালিশ করতে মার্কিন দূতাবাসে যায়। এই হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। ৫৪টা দল নিয়ে তারা সরকারবিরোধী ঐক্যজোট করেছিল। সেই ঐক্য কোথায়? কোনোটার অস্তিত্ব নেই।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

যারা আন্দোলনের নামে সহিংসতা করে তাদের আন্দোলনে বাধা দেওয়া হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।