কক্সবাজারে চাঞ্চল্যকর ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজার পৌরসভার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর মো: ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি গ্রেফতার হয়েছে।
গ্রেপ্তার মো: মুবিন (২৭) কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে কক্সবাজার পৌরসভার আলীরজাহাল এলাকায় সিটি কলেজের সামনে ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতার মুবিন এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
র্যাব-১৫ জানায়, ব্যাটালিয়ন সদর কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদে চাঞ্চল্যকর এই মামলার পলাতক আসামি মুবিন কক্সবাজার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যে ৬ সেপ্টেম্বর রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।