উখিয়ায় পুলিশী অভিযানে গ্রেফতার ১২
Arrest 12
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার একদিনে ১২ জন বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করা হয়েছে।
বিজয়বাংলা নিউজকে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, এদিন পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টের আসামী ১ জন, সিআর ওয়ারেন্টের আসামী ১ জন, নিয়মিত মামলার আসামী ৪ জন, রিমান্ড শেষে আসামী প্রেরণ ৩ জন, ফৌ:কা:-১৫১ ধারায় গ্রেফতার ৩ জনসহ মোট ১২ জনকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি জানান, অভিযান চলমান থাকবে। সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও মানুষের জানমাল রক্ষায় পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।