চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সুন্দর ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের ভূমিকা সচেতনতা নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি আব্দুস সালাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর সেলিম , নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউসসহ অন্যান্যরা ।
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এলাকাসমূহ মাদক মুক্ত রাখতে আহ্বান জানানো হয় আলোচনা সভায়। এ সময় শিক্ষক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। শেষে কুইজ বিজয়ীদের হাতে পরিষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা ।