নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১

Passenger bus loses control and falls into pond
অনলাইন ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১
--সংগৃহীত ছবি

বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গড়িয়ারপাড় এলাকার গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকার গজারিয়া গ্রামে উমার আলীর বাড়ির পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত আব্দুল মালেককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীদেরও উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুকুর থেকে বাসটি উদ্ধারের কাজ চলছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।