চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধ আলোচনা সভা

Anti-drug and child marriage prevention discussion meeting
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধ আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয় ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে  মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয় ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আমনুরা মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এনএজিআর সহসভাপতি  রবীন্দ্রনাথ হেবব্রম এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়েছে। এনএজিআর (ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভুলেশন) আয়োজন করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। আরোও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, লুৎফল হাসান লুৎফর, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, আমনুরা মিশনের মরল সিলিপ সরেন,  রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার রেজাউল করিম, এসআইএল এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, নারী ইউপি সদস্য জোহরা বেগম, মাসুদ পারভেজসহ অন্যরা। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এলাকাসমূহ মাদক মুক্ত রাখতে আহ্বান জানানো হয় আলোচনা সভায়। উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।