রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপঃ আটক ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটক দুজনকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান ও পশ্চিম রেলের চীফ কমান্ডেন্ট আশাবুল ইসলাম।
রাবিব ডক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। এ বিষয়ে অনুসন্ধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি। এরই ধারাবাহিকতায় রেলস্টেশন এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। পরে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়।’
পশ্চিম রেলের চীফ কমান্ডেন্ট আশাবুল ইসলাম বলেন ‘এ ঘটনায় মোট তিনজনকে আটক করেছে আমরা
তাদের জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় বেশ কিছুদিন ধরেই অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।
আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলে পাথর নিক্ষেপের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা এবং এর পেছনে আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
তবে আটক ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।