চাঁ'নবাবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইনসহ শীর্ষ কারবারি গ্রেফতার

Top drug dealer arrested with 7.5 kg of heroin
বিশেষ প্রতিনিধি,রাজশাহী :- ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন আইন-আদালত
বিশেষ প্রতিনিধি,রাজশাহী :- ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
চাঁ'নবাবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইনসহ শীর্ষ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আস্তানা গেড়ে গড়ে তোলা বিপুল পরিমাণ মাদকের চালানের সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আস্তানা গেড়ে গড়ে তোলা বিপুল পরিমাণ মাদকের চালানের সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। অভিযানে নিজ বসতবাড়ির খড়িঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মোঃ মেহেদী হাসান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা এই চালানের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে শিবগঞ্জ থানাধীন ৭ নম্বর শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার সহযোগী মোঃ আল-মামুন (৪০)।

​এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি চৌকস দল ভোর সাড়ে ৫টার দিকে মেহেদী হাসানের বাড়ি ঘিরে ফেলে। 

পরে তাকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতবাড়ির সামনের খড়িঘরের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানে এসআরবি জানায়, আটক মেহেদী হাসান ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে সিন্ডিকেট তৈরি করে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে আসছিল। পরে তা রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত তারা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি ব্যাটালিয়ন জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধার করা আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।