দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা

Zahed Ur Rahman
অনলাইন ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৬ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৬ অপরাহ্ন
দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।--সংগৃহীত ছবি

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

এর আগে গতকাল দেশের বাজারে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে কোনো সংকট নেই বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেছিলেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা।

তাদের দাবি, দেশে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাহেদ উর রহমান। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দেশে গ্যাসের সংকট নেই বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার এগিয়ে নেওয়া হবে।

সরকারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আগের সময়ের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সরকার বেরিয়ে এসেছে। আগের তুলনায় দেশে সহিংসতা অনেকটাই কমেছে।

সাইবার নিরাপত্তা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে।