পোষা সিংহের আক্রমণে প্রাণ গেল চিড়িয়াখানাকর্মীর
এক চিড়িয়াখানা কর্মী জন্মের পর থেকেই এক সিংহ শাবককে পেলেপুষে বড় করেছিলেন। ওই প্রাণীটির আক্রমণে শেষ পর্যন্ত মৃত্যু হলো তার। এমন ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিংহের আক্রমণে নিহত ওলাবোদে ওলাউয়ি নাইজেরিয়ার ওবাফেমি আওলোও বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানার ইনচার্জ ছিলেন। তিনি প্রায় এক দশক ধরে চিড়িয়াখানায় থাকা সিংহদের দেখভাল করেছেন।
গত সোমবার সিংহদের খাওয়াতে যান ওলাবোদে। সেখান এক সিংহের আক্রমণে তার মৃত্যু হয়। এসময় ওলাবোদেকে তার সহকর্মীরা বাঁচানর চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র আবিওদুন ওলারেওয়াজু বলেন, ‘ওলাউয়ি একজন ভেটেরিনারি টেকনোলজিস্ট ছিলেন। তিনি প্রায় নয় বছর আগে ক্যাম্পাসে জন্ম নেওয়া সিংহদের দেখভাল করছিলেন। দুঃখজনকভাবে একটি পুরুষ সিংহের আক্রমণে ওলাউয়ির মৃত্যু হয়।’
এ ঘটনায় শোক প্রকাশ করছেন ওবাফেমি আওলোও বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর আদেবায়ো সিমিওন বামিরে। এ দুর্ঘটনা তদন্ত করার নির্দেশও দিয়েছেন তিনি।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো শহরে একটি ৫০ বছর ধরে সিংহদের দেখশোনা করছেন আব্বা গান্ডু। তিনি বিবিসিকে বলেন, ‘এই ঘটনাটি কোনোভাবেই আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করবে না। কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত সিংহদের খাওয়াতে চাই।
অচ / বি