বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

10 reasons why most people in the world die
অনলাইন ডেস্ক ০৪ অক্টোবর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৪ অক্টোবর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
--সংগৃহীত ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ২০২৩ সালের তথ্য তুলে ধরা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান ১০টি কারণও উল্লেখ করেছে সংস্থাটি।


এগুলো হলো —


১. হার্টের রোগ


২. স্ট্রোক


৩. দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ


৪. ফুসফুস ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ


৫. স্মৃতিভ্রমের রোগ


৬. ডায়াবেটিস


৭. শ্বাসনালী ও ফুসফুসের ক্যানসার


৮. উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ


৯. কিডনির রোগ


১০. ডায়রিয়াজনিত রোগ


এছাড়া মৃত্যুর আগেই স্বাভাবিক জীবন-যাপন নষ্ট হয়ে যায় অনেকে। কেউ কেউ বিকলাঙ্গ হয়ে যান। অনেকে কাজ করার ক্ষমতা হারান। আবার অনেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান। এছাড়া অনেকের অকাল মৃত্যু ঘটে বা তরুণ বয়সে মারা যান। এগুলোর ১০টি কারণ উল্লেখ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।


সেগুলো হলো—


১. হার্টের রোগ


২. স্ট্রোক


৩. ফুসফুস ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ


৪. সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের শারীরিক জটিলতা


৫. ডায়াবেটিস


৬. কোমর ও ঘাড়ের ব্যথা


৭. দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের রোগ


৮. পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা


৯. সড়ক দুর্ঘটনাজনিত আঘাত


১০. ডায়রিয়াজনিত রোগ


এদিকে ২০২৩ সালে বিশ্বব্যাপী গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৩ বছর। মৃত্যু হয়েছিল ৯৫ লাখ মানুষের।


সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা