ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

Business hacking
অনলাইন ডেস্ক: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২২ অপরাহ্ন
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালিতে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে শরিফ খান নামের এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রুপসা স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ খান কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্লুইস গেট এলাকায় শরিফের মুদি দোকান ছিল। ঘটনার রাতে পাশের এক মাহফিলে যেতে পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হন তিনি। পরে বাজার এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

বিবিএন/২২ ফেব্রুয়ারি/এসডি