রাজশাহীতে রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের ৫টি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

Unveiling of 5 restored foundation stone plaques of three development projects
রাজশাহী প্রতিনিধি: ০৯ অক্টোবর ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি: ০৯ অক্টোবর ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
রাজশাহীতে রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের ৫টি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বাস্তবায়িত তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মুছে ফেলা ৫টি ভিত্তিপ্রস্তর ফলক পুনঃস্থাপন শেষে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বাস্তবায়িত তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মুছে ফেলা ৫টি ভিত্তিপ্রস্তর ফলক পুনঃস্থাপন শেষে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফলকগুলোর উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু।

​রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে এই উন্নয়ন প্রকল্পগুলোর ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ফলকগুলো মুছে ফেলা হয়েছিল। ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর সঠিক ইতিহাস ও স্মৃতি পুনরুদ্ধার করা হলো।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।

রাসিকের তথ্যমতে, ২০০৪ ও ২০০৫ সালে তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে এই তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়।

​সড়ক নির্মাণ প্রকল্পঃ ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান 'ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ' প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় ও সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে ৩টি ফলক স্থাপন করা হয়েছিল।

​জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পঃ  ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি গোরহাঙ্গা রেলগেট মোড়ে 'রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে নর্দমা নির্মাণ' প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মোঃ সাইফুর রহমান।

​সৌন্দর্যবর্ধন প্রকল্পঃ  ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে 'রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন' প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু।

​উন্মোচন অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা, প্রকৌশলী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।