মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ

HSC and equivalent exams
অনলাইন ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:৫২ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ
সংগৃহীত ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় ৫০ হাজার ৩৭৪ জন ছাত্র অংশ নেন।

তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ২৬৯ জন।

অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ হাজার ৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ২৭৮ জন।