এইচএসসির ফল প্রকাশ
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ
HSC and equivalent exams
রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। যা গত বছর ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন এই তথ্য নিশ্চিত করেন।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। এরমধ্যে ছাত্রের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৬৫ জন ও ছাত্রীর জিপিএ-৫ প্রাপ্তি ২ হাজার ৫৫৫ জন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালে ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন।