এইচএসসি ও সমমানে জিপিএ ৫ কমেছে

HSC and equivalent exams
অনলাইন ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
এইচএসসি ও সমমানে জিপিএ ৫ কমেছে
সংগৃহীত ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ কমেছে। এবার জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।


যা গত বছরের চেয়ে ২৯ হাজার ১৩ জন কম। ২০২৫ সালের জিপিএ ৫ ছিল ৬৯ হাজার ৯৭ জন।


শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।


এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।


পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে।


অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।


তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।


পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হয় ৯ সেপ্টেম্বর। এদিকে প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।