নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ

Preventing violence against women and children
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:০৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:০৯ অপরাহ্ন
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশ

কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিঃ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, আমন্ত্রিত অতিথি ও জেলা পুলিশের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

চাইল্ড সেফটিনেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বাংলাদেশ লিগ্যাল এইড এবং সার্ভিসেস এর সহযোগিতায় এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।