আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া পালটা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

Workers and police chase each other in Ashulia
অনলাইন ডেস্ক ০৩ নভেম্বর ২০২৬ ১২:১৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৩ নভেম্বর ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া পালটা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
সংগৃহীত ছবি

গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও শ্রমিক আন্দোলনে উত্তপ্ত রয়েছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শুরু হওয়া শ্রমিক-পুলিশ ধাওয়া পালটা ধাওয়া এখনো থেমে থেমে চলছে।

এর আগে সকাল থেকে এই অঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিলেও সকাল সাড়ে ৮টার পর নরসিংহপুর এলাকার হামীমসহ আশেপাশের কয়েকটি কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকরা সড়কে নেমে আসেন।

এসময় শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সড়কের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে সড়ক বন্ধ করার চেষ্টা করেন আন্দোলনরতরা। বেলা ১১টা ২০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর, ইউনিকসহ বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশের টিয়ার শেল ও ধাওয়ার মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও তারা আশপাশের বিভিন্ন গলিগুলোতে অবস্থান নিয়ে রয়েছে।

এদিকে সূত্র বলছে, বিদ্যমান এই পরিস্থিতিতে এরই মধ্যে বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এসব কারখানার সংখ্যা জানা যায়নি।