চান্দুরিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা মফিজ উদ্দিনের জানাজায় মেজর শরিফ উদ্দিন ও মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিশিষ্টজনদের উপস্থিতি
চান্দুরিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা মফিজ উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। মরহুমের নামাজে জানাজায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নিস্কর চেয়ারম্যান মেজর শরিফ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন চান্দুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ, শাহ মখদুম থানা শাখার সদস্য সচিব মোহাম্মদ জেম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এরশাদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।