পুলিশ লাইনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

Two cocktail explosions
অনলাইন ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন
পুলিশ লাইনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
--সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ  লাইনের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অবিস্ফোরিত ককটেলটি সড়ক থেকে উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।