চার সিটি কর্পোরেশন ও এক পৌরসভার সমন্বয়ে রাজশাহীতে তিন দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা শুরু

Three-day waste management workshop begins
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০১:৩২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০১:৩২ অপরাহ্ন
চার সিটি কর্পোরেশন ও এক পৌরসভার সমন্বয়ে  রাজশাহীতে তিন দিনব্যাপী  বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা শুরু
চার সিটি কর্পোরেশন ও কক্সবাজার পৌরসভার সমন্বয়ে রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

চার সিটি কর্পোরেশন ও কক্সবাজার পৌরসভার সমন্বয়ে রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নগর ভবনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।


​‘অভিজ্ঞতা বিনিময় সফর, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এই কর্মশালায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


​সকাল ১০টায় নগর ভবনে আগত অতিথিদের বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়। পরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।



​রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম।


​এ ছাড়া জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।


​কর্মশালায় অংশগ্রহণকারী চার সিটি কর্পোরেশন ও কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি, জাইকা এবং ইউডিসিজিপি প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত আছেন। তিন দিনব্যাপী এই আয়োজনে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।