বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার (২৪ নবেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. বেলায়েত হোসেন।
সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মোস্তাক আহম্মেদ, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, বোদা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা এটি।