মোহনপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ॥ সকল ইউনিয়নে একক প্রার্থী দেয়া হবে: এমপি মিলন

Mohammad Shafiqul Haque Milon
নিজস্ব প্রতিবেদক: ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৫০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৫০ অপরাহ্ন
মোহনপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ॥ সকল ইউনিয়নে একক প্রার্থী দেয়া হবে: এমপি মিলন
মোহনপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২৭ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২৭ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মোহনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী বছরের ২২জানুয়ারী দেশের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অনান্য উপজেলার ন্যায় রাজশাহীর মোহনপুর উপজেলার মোট ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই সবাইকে কাজ করতে হবে। এর ব্যাত্বয় কোন ভাবে মেনে নেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে দেশ থেকে কেউ তারিয়ে দেয়নি। তিনি ও তাঁর দোসররা প্রানভয়ে পালিয়ে গেছেন। খুনি হাসিনাসহ বেশ কয়েকজন সাবেক এমপি ও সিনিয়র নেতাদের ফাঁসির আদেশ হয়েছে। তাদেরকে আইনের মাধ্যমে দেশে  নিয়ে এসে রায় কার্যকর করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের দোসররা বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস করছে। এছাড়াও ককটেল ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা চেষ্টা করছে। এগুলো আর কোন ভাবেই সহ্য করা হবেনা বলে সাফ জানিয়ে দেন তিনি। তিনি আরো বলেন, দেশের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ধরনের ইস্যু তৈরী করে আন্দোলনের নামে অরাজকতা করার চেষ্ঠায় লিপ্ত রয়েছে। তাদের থেকে সজাগ আহ্বান জানিয়ে ঐ দলের অতিতের কর্মকাণ্ড সবার মাঝে তুলে ধরেন তিনি।

তনি বলেন, বিএনপি এখনো আন্দোলন করছে। সেই আন্দোলন হচ্ছে উন্নয়নের। সরকার প্রতিটি নারীকে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য জরিপ কার্যক্রম শুরু করেছে। এছাড়াও পাইলট প্রকল্প হিসেবে দেশের বিভিন্ন ইউনিয়নে কার্ড প্রদানও করছে। এছাড়াও কৃষি কার্ডসহ ৩১ দফা বাস্তবায়নের সরকার বদ্ধ পরিকর বলে জানান তিনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘা-চারঘাঠ এর সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মোহনপুর হবে মডেল একটি উপজেলা। রাজশাহীর মধ্যে মোহনপুর হচ্ছে একটি স্মার্ট উপজেলা। এই উপজেলা সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে একক প্রার্থী দেয়ার কথা বলেন। আর এই প্রার্থীর হয়ে সকল কাজ করার আহ্বান জানান চাঁদ। সেইসাথে আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তা আইনী পক্রিয়ার প্রতিহত করার হুঁশিয়ারী দেন তিনি।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। সভা শেষে ছয় ইউনিয়নের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিকট হতে বায়োডাটা গ্রহন করা হয়।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, রুকনুজ্জামান আলম, রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, আবু হেনা কামরুজ্জামান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহিন আক্তার শামসুজ্জোহা, বিএনপি নেতা নাজমুল হক।

মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ,জেলা জিয়া পরিষদের সভাপতি নেছার আলী তালুকদার, মোহনপুর উপজেলা যুবদল নেতা মীর্জা শওকত, সদস্য সচিব সাদ্দাম হোসেন, মোহনপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোসুমি, মোহনপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক,  মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মাহমুদুল হাসান সহ বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। উপস্থিত নেতৃবৃন্দ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করার আহ্বান জানান তারা। এর ব্যতিক্রম হলে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলে জানান তারা।