বিবাহ বিচ্ছেদ: যে কাজে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়

The thing that Satan is most pleased with
অনলাইন ডেস্ক ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক ২৮ নভেম্বর ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন
বিবাহ বিচ্ছেদ: যে কাজে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়
মানুষের জীবনে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।--সংগৃহীত ছবি

মানুষের জীবনে দাম্পত্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে থাকে একটি পরিবার। তবে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ, মনোমালিন্য ও দূরত্ব তৈরি হতে পারে। 

কখনো সামান্য ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের সংকট দেখা দেয়। একপর্যায়ে কেউ কেউ বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অথচ স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো শয়তানের অন্যতম বড় উদ্দেশ্য। এ বিষয়ে হাদিসে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

সহিহ মুসলিমে হজরত জাবির (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ইবলিস পানির ওপর তার সিংহাসন স্থাপন করে। এরপর সে তার বাহিনীকে বিভিন্ন দিকে পাঠায়। তাদের মধ্যে তার সবচেয়ে নিকটবর্তী মর্যাদার অধিকারী হয় সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করতে পারে।

তাদের একজন ফিরে এসে বলে, আমি অমুক অমুক কাজ করেছি। ইবলিস বলে, তুমি তেমন কিছুই করোনি। এরপর আরেকজন এসে বলে, আমি একজন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ছাড়িনি, যতক্ষণ না তার ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন ইবলিস তাকে কাছে টেনে নেয় এবং বলে, তুমিই উত্তম কাজ করেছ। (সহিহ মুসলিম, হাদিস ২৮১৩)

এই হাদিস থেকে বোঝা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো শয়তানের পছন্দের কাজগুলোর অন্যতম। কারণ একটি পরিবার ভেঙে গেলে শুধু দুজন মানুষের সম্পর্কই নষ্ট হয় না; এর প্রভাব পড়ে সন্তান, আত্মীয়স্বজন ও পুরো পরিবারে। বিশেষ করে সন্তানদের মানসিক বিকাশ ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

তাই দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিলে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং একে অপরের ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, ধৈর্য ধারণ করা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা জরুরি। পবিত্র কোরআনেও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিলে উভয় পরিবারের পক্ষ থেকে সালিশ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা নিসা, আয়াত ৩৫)