আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের সম্পর্ক নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

In Brahmanbaria two sides clash over love affair
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:০৪ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের সম্পর্ক নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ৪৭ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- কাউসার (৪২), মুখলেস (২৯), মোহন (২৫), জহুরুল হক (৩২), আব্দুল্লাহ (২৫), ছোট্র মিয়া (৫৫), মিলন মিয়া (২৩), রিপন মিয়া (২৯), জাকির মিয়া (২৮), রিপন মিয়া (২২), আব্বাস আলি (৪৫), তানভীর (২২), আশু মিয়া (৪২), শফিকুল (৩২), রফিক (৩৮), জসিম (৩২), রিপন (২৮), আবু লাল (৪০), কাউসার (১৪), আবন মিয়া (৩০), জয়নাল (৪০), লুৎফুর (৩০), সাদেকুল (৪০), নাজমুল (২০), ওহিদ (৪০), তারেক (২০), রামিত (৩০), জসিম (২০), সিরাজ (৪৫), কুশনাহার (৪০), রাসেল (১৪), নাসির মিয়া (৪৫), ফায়েজ মিয়া (৩০), বিল্লাল মিয়া (৩৫), আব্দুল্লাহ (২৭), আবু তাহের (৯০), মোশাররফ (৩০), সাকিব (১৮), মিলন (২৮), মনা মিয়া (১৮), নাঈম (১৫), হাকিম (৩০), শামীম (৩০), আবুল হোসেন (৩৫), মোজাম্মেল (২৫), মামুন (৩৫), আজগর (৪০)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউসার মিয়ার সঙ্গে মাদ্রাসা শিক্ষক জয়নালের নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪-৫ মাস আগে কাওসার মেম্বারের মেয়ের সঙ্গে জয়নালের গোষ্ঠীর আব্দুল আহাদের ছেলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরই জেরে বুধবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা করা হয়। আহতদের জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান, প্রেমের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, আহতের প্রকৃত সংখ্যা পরে জানা যাবে।

বিবিএন/২৮ফেব্রুয়ারি/এসডি