বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Prime Minister
অনলাইন ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০২ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০২ পূর্বাহ্ন
বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।....সংগৃহীত ছবি

আসন্ন রমজানে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, বেসরকারিভাবেও বড় ইফতার পার্টি না করতে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থ অপচয় রোধে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়াও রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলেও জানান মাহবুব হোসেন।

উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।