নয়নাল হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবীতে মানববন্ধন
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের দুঃসময়ের ত্যাগী কর্মী নয়নাল হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবীতে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের উদ্দ্যেগে অদ্য ০৯/০৩/২৪ খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় সিএন্ডবি মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহাবুবুল আলম, সভাপতি জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর এবং সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ আকতার আলী, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর। মানববন্ধনে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুস সোহেল, শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ সেলিম রেজা বাইরন, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ জীবন, যুগ্ন-সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক, রাজশাহী মহানগর, মোঃ আফজাল হোসেন, দেবব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর, মোঃ রেজায় করিম বুলবুল, সভাপতি, সড়ক ও জনপথ অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন, মোঃ শরিফুল ইসলাম সাগর, সভাপতি, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতি, মোঃ জার্জিস হোসেন, সভাপতি, রাজশাহী মহানগর গ্যাস চুলা শ্রমিক লীগ, মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শ্রমিক লীগ, মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জহুরুল হক, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর, মোঃ শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর, মোঃ সত্যব্রত ইসলাম হৃদয়, প্রচার সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর, এছাড়াও রেলওয়ে শ্রমিক লীগ, ওয়াসা শ্রমিক লীগ, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন, জিপিও ইউনিট, পিএমজি অফিস ইউনিট, বরেন্দ্র কর্মচারী ইউনিয়ন, বরেন্দ্র শ্রমিক লীগ, সড়ক ও জনপদ অধিদপ্তর কর্মচারী ইউনিয়ন, স্বর্ণ শ্রমিক লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর রিকশা ভ্যান শ্রমিক লীগ, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ব্যাংক কর্মচারী ইউনিয়ন, নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন, গ্যাস শ্রমিক লীগ সহ জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের অন্তর্ভুক্ত সকল ইউনিট সেক্টরের সভাপতি সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন দুঃসময়ের আওয়ামী লীগ কর্মী নয়নাল এঁর মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়, নয়নালের মৃত্যুর পুনঃময়নাতদন্ত এবং মামলার দায়িত্বভার পিবিআই এর নিকট হস্তান্তর করতে হবে।
মানববন্ধন থেকে উত্থাপিত দাবি আগামী ১৫ দিনের মধ্যে মেনে না নিলে আবারও কর্মসূচি দেওয়া হবে।