বৈচিত্র্যের মেলা-সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান

Chapainawabganj
শাহারিয়া শাহাদাৎ, চাঁপাইনবাবগঞ্জ ০৯ মার্চ ২০২৪ ০৮:৪০ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, চাঁপাইনবাবগঞ্জ ০৯ মার্চ ২০২৪ ০৮:৪০ পূর্বাহ্ন
বৈচিত্র্যের মেলা-সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান
বৈচিত্র্যের মেলা সম্পিতির বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ জন্ম বার্ষিকী উপলক্ষে বৈচিত্র্যের মেলা সম্পিতির বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯মার্চ) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মিশন ফুটবল মাঠ প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটি সভাপতা হিংগু মুরমু। স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ মোঃ আব্দুল ওদুদ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব একে এম গালিভ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থায়ী সরকার চাঁপাইনবাবগঞ্জ জেলা দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডাঃ এস এ মাহদুর রশিদ, উপজেলার নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বক্তব্য রাখেন ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হাসান লুৎফার, হিন্দু পুরোহিত রানা প্রতাপ আচার্য, জেনারেল সুপারিন্টেন্ডেন্ট পালক রেভা সোবান কিস্কু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায, ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রেভু্যলেশন (এলএজিআর) নির্বাহী পরিচালক  স্টেফান সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সিনিয়র সহ সভাপতি বদন মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু এই কুমার ঘোষ।


আনুষ্ঠানের সঞ্চালনায় করেন কুদরত-ই-খুদা। র‍্যালি, আদিবাসীদের নৃত্য, আলোচনার সভার, সংস্কৃতিক গম্ভীরা গানের মধ্যে দিয়ে শেষ হয় আনুষ্ঠানটি। অনুষ্ঠানে আদিবসীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।