ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Godown fire under control
অনলাইন ডেস্ক ২২ মার্চ ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২২ মার্চ ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ন
ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকার একটি ভবনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভবনটিতে আগুন লাগে।  

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন। প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হলেও পরে ধাপে ধাপে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

পুলিশ বলছে, আগুন লাগা ভবনটা পুরোটাই হচ্ছে গোডাউন। স্পোর্টস জাতীয় মালামালের পাশাপাশি ব্যায়াম করার সরঞ্জাম। এখানে খেলার ব্যাট, রাবার জাতীয় সরঞ্জাম আছে। এসব গোডাউন থেকেই মালামাল স্টেডিয়াম এলাকায় শোরুমে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান ১০ ইউনিট কাজ করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ভাঙা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। ঘটনাস্থলের আশেপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে নয় ঘণ্টার মতো সময় লেগেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হোসেন জায়েদ জানান, ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার মধ্যে পড়েছে। ভবনটি চারতলা। 

দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ভবনটি পুরোটাই হচ্ছে গোডাউন। স্পোর্টসের মালামালের পাশাপাশি ব্যায়াম করার সরঞ্জাম রয়েছে।  

বিবিএন/২২ মার্চ/এসডি