ডা: বি. কে. দাম-এর মেজো ভাই মুকুল চন্দ্র দাম মারা গেছেন

Mukul Chandra Dam passed away
নিজস্ব প্রতিবেদক ২৪ মার্চ ২০২৪ ০৮:২৯ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক ২৪ মার্চ ২০২৪ ০৮:২৯ পূর্বাহ্ন
ডা: বি. কে. দাম-এর মেজো ভাই মুকুল চন্দ্র দাম মারা গেছেন
প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম

রাজশাহী বিভাগের স্বনামধন্য অর্থোপেডিক্স সার্জন অধ্যাপক ডা: বি. কে. দাম-এর মেজো ভাই নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) আজ (২৪ মার্চ ২০২৪, রবিবার) সকাল আনুমানিক ৮:৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী, বিদেশে বসবাসরত দুই পুত্র সন্তান, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। বর্ষীয়ান এই মানুষ গড়ার কারিগর কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করেছেন। বর্তমান সরকারের অত্যন্ত উচ্চপদস্থ পর্যায়ের অনেক কর্মকর্তা ছাত্রজীবনে উনাকে সরাসরি শিক্ষক হিসেবে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।

এছাড়া বেসরকারি পর্যায়ের অনেক কর্মকর্তাসহ দেশে ও বিদেশে কর্মরত অনেকেই তার ছাত্র ছিলেন। এদিকে তার মৃত্যূর সংবাদ পেয়ে মিশন হাসপালের পরিচালক প্রদিপ চাঁদ মন্ডল, ডা. সুজিত কুমার ভদ্রসহ হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।  

বিবিএন/২৪ মার্চ/এসডি