বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

5 people died due to electrocution
অনলাইন ডেস্ক: ২৬ মার্চ ২০২৪ ০১:৩০ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ২৬ মার্চ ২০২৪ ০১:৩০ পূর্বাহ্ন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে বৈদ্যুতিক তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বাকপ্রতিবন্ধী ফয়জুর রহমান, তার এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী।  

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।