প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন করুন সময় থাকতেই

Job in Premier Bank
অনলাইন ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ০১:৩২ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ০১:৩২ পূর্বাহ্ন
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন করুন সময় থাকতেই
..সংগৃহীত ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আপ টু এসইও) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি

পদের নাম: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আপ টু এসইও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা: ব্যাংক, অডিট ফার্ম/ট্যাক্স কনসালটেন্ট বিষয়ে অভিজ্ঞতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ০৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪