সিদ্ধান্ত আজ ,ঈদের ছুটি বাড়বে কিনা

Decision today, whether the Eid holiday will be extended
অনলাইন ডেস্ক: ০১ এপ্রিল ২০২৪ ০১:২৭ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ০১ এপ্রিল ২০২৪ ০১:২৭ পূর্বাহ্ন
সিদ্ধান্ত আজ ,ঈদের ছুটি বাড়বে কিনা
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হবে এবং বৈঠকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।.....সংগৃহীত ছবি

চাঁদ দেখা সাপেক্ষে পূর্বঘোষণা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আছে আগামী ১০ থেকে ১২ এপ্রিল। সেখানে এই ছুটি আরও একদিন বাড়ানোর সুপারিশ করবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হবে এবং বৈঠকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে গতকাল রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সচিবালয়ে ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। পরে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

৯ এপ্রিল যদি নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়, তাহলে পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও লম্বা ছুটি থাকবে।

এর আগে ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদের ছুটি আছে ১০, ১১ ও ১২ এপ্রিল। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার পয়লা বৈশাখের ছুটি।