ফেসবুকে ভাইরাল

ঈদ উপলক্ষে ১ মাসের ভাড়া মওকুফ করলেন বাড়িওয়ালা

The landlord waived the rent
অনলাইন ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ০৫:৫১ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ০৫:৫১ পূর্বাহ্ন
ঈদ উপলক্ষে ১ মাসের ভাড়া মওকুফ করলেন বাড়িওয়ালা
ফেসবুকে নিজের আনন্দের এই সংবাদটি জানিয়েছেন আলিমুর রহমান

বর্তমান সময়ে যখন সব কিছুর দাম বাড়তির দিকে। তখন অল্প একটু আনন্দের উপলক্ষই যেনো মানুষকে তৃপ্তি দিতে পারে। মানুষে মানুষে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতার মাধ্যমেই গড়ে উঠে সুন্দর এক পৃথিবী। 

চারিদিকে যখন খুন-হত্যা-ধর্ষণের মতো ঘটনা ও সংবাদগুলো মানুষের জীবনকে বিষিয়ে তুলছে এর মাঝে সামাজিক মাধ্যমে একটি সুন্দর ঘটনা ভাইরাল হয়েছে। যা ব্যপক প্রশংসা কুড়াচ্ছে মানুষের। এক বাড়িওয়ালা তাঁর ভাড়াটিয়ার ১ মাসের ভাড়া মওকুফ করেছেন। ঘটনাটি ঘটেছে ৬১ রুপালি হাউজিং এ। 

বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে আলিমুর রহমান লিখেন, আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানিনা এবং শুনিনি কখনো, আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটা ও জরুরী একজন প্রকৃত মানুষ হবার জন্য।  আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

কমেন্টেও এ ধরণের মহৎ কাজের জন্য প্রশংসায় ভাসছেন বাড়িওয়ালা। শ্রাবনি খন্দকার নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন  আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

শামিম শানুর নামের আরেকজন ব্যবহার কারী মজা করেই লিখেছেন, সত্যি সত্যিই প্রসংশনিয় বিষয়। আমরাও ঐ বাসায় ভাড়া থাকতে চাই। 

বিবিএন/০১ এপ্রিল/এসডি