কক্সবাজার কারাগারের বেসরকারী কারা পরিদর্শকদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Quarterly meeting held
কক্সবাজার জেলা কারাগারের বেসরকারী কারা পরিদর্শকদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে ও জেল সুপার মোঃ শাহ আলম খান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, হামিদা তাহের, রিয়াজ মোরশেদ ও শিরিন বানু প্রমুখ।
সভায় কারা উন্নয়ন, শৃঙ্খলা ও বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সকল কারা পরিদর্শকণ তাদের স্ব স্ব মতামত ব্যক্ত করেন।