নিয়ামতপুরে ১৭তম বিশ্ব অটিজম দিবস পালিত

17th World Autism Day
নওগাঁ প্রতিনিধি: ০২ এপ্রিল ২০২৪ ০৫:৩৯ পূর্বাহ্ন জাতীয়
নওগাঁ প্রতিনিধি: ০২ এপ্রিল ২০২৪ ০৫:৩৯ পূর্বাহ্ন
নিয়ামতপুরে ১৭তম বিশ্ব অটিজম দিবস পালিত
নওগাঁর নিয়ামতপুরে সারাদেশের ন্যায় ১৭ তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে সারাদেশের ন্যায় ১৭ তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার সাদেকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার মনিরুল ইসলাম, নওগাঁ-১ পল্লী বিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্হাপক মোসাদ্দেকুর রহমান প্রমুখ। 

আলোচনা সভায় অটিজম দিবসে অটিজমে আক্রান্ত সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন অতিথিরা এবং উপজেলায় কোন অটিজম শিশু যেন সহযোগিতা ও চিকিৎসা থেকে বাদ না পড়েন সেজন্য সকলকে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করতে অনুরোধ জানানো হয়।