ভোক্তাপর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম

LP gas
অনলাইন ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ০৪:৩৪ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ০৪:৩৪ পূর্বাহ্ন
ভোক্তাপর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম
এলপি গ্যাস

ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ দফায় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে সংস্থাটি, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়।